ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি তৈরির অভিযোগে মো. রিপন (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানার পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি খুলে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। উদ্ধারকৃত মোবাইল বিশ্লেষণে “Doctor. Ayesha Khatun” নামে একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়, যা দিয়ে আইজিপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছে, সে সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।