Web Analytics

মাদারীপুর-১ (শিবচর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারকে পরাজিত করেছেন। ১০২টি কেন্দ্রের অধিকাংশে নাদিরা এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালটের ভোটে ফলাফল বদলে যায়। কেন্দ্রে নাদিরা ধানের শীষ প্রতীকে পান ৬৪ হাজার ২৯১ ভোট, আর হানজালা রিকশা প্রতীকে পান ৬৩ হাজার ৫১১ ভোট।

পোস্টাল ব্যালটে হানজালা পান ১ হাজার ৩৯৮ ভোট এবং নাদিরা পান ২৩৩ ভোট। এতে হানজালার মোট ভোট দাঁড়ায় ৬৪ হাজার ৯০৯ এবং নাদিরার ৬৪ হাজার ৫২৪। স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা ৩৬ হাজার ৫৬৪ ভোট পেয়ে তৃতীয় হন। ইসলামি আন্দোলনের আকরাম হোসেন পান ৬ হাজার ২০৫ ভোট, অন্য প্রার্থীরা পান তিন হাজারের কম ভোট।

বিজয়ের পর হানজালা বলেন, এটি সত্যের বিজয় এবং তিনি ইনসাফ ও ন্যায্যতার জন্য লড়ে যাবেন। আসনটিতে মোট ৫৫ শতাংশ ভোট কাস্ট হয় এবং বিএনপি, জাতীয় পার্টি ও দুই বিদ্রোহীসহ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।