Web Analytics

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী বলে বুধবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে। মার্কিন কর্মকর্তা ও পরিকল্পনা সম্পর্কে অবহিত ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, স্বল্পমেয়াদি হলেও তীব্র সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনায় রেখে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের বাহিনী যৌথ প্রস্তুতি ও মহড়া জোরদার করেছে। হামলার কৌশল অনুশীলনের অংশ হিসেবে ইরাকের আকাশসীমায় বিমান চালানো হচ্ছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত এবং জ্বালানি অবকাঠামো রয়েছে। এ সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে গভীর ভূগর্ভে থাকা পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাও পরিকল্পনায় থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার অনুমোদন দেবেন কি না, তা অনিশ্চিত। চলতি মাসের শুরুতে তিনি বলেন, ফলপ্রসূ আলোচনা চলায় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে ট্রাম্প সব বিকল্প বিবেচনায় রাখছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।