Web Analytics

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। রোববারের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, সাত দিনের মধ্যে এসব পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি, লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপ পরিচালনা করছে। এসব প্ল্যাটফর্মে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেছে মাউশি। এতে শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

মাউশি জানিয়েছে, “Directorate of Secondary and Higher Education-DSHE” নামে https://www.facebook.com/dshe.moebd ঠিকানার পেজটিই তাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। নির্ধারিত সাত দিনের মধ্যে ভুয়া পেজ ও গ্রুপগুলোর সব কার্যক্রম বন্ধ না হলে অতিরিক্ত কোনো সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।