চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদলকর্মী মো. নাছির তালুকদার ওরফে মধু নাছিরের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়ার টিলাপাড়ার সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে আনা হলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে দেখতে আসেন।
স্থানীয় যুবদল নেতারা দাবি করেছেন, নিহত নাছির যুবদলের কর্মী ছিলেন। তবে জানাজায় গ্রামবাসী ও স্বজনেরা উপস্থিত থাকলেও রাউজানের বিএনপি ও যুবদলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। অনেক স্থানীয়ের মন্তব্য, নাছির যুবদলের রাজনীতি করলেও তার শেষ বিদায়ে কেউ আসেনি।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গত রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নাছিরকে গুলি করে হত্যা করে এবং পরে পালিয়ে যায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।