Web Analytics

রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার ও কেরানীগঞ্জের বউবাজারসহ বিভিন্ন বাজারে আটা, ময়দা, ডিম, মাছ, মুরগি, সবজি ও ভোজ্যতেলের দাম বেড়েছে। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, খোলা আটা কেজি ৫০ টাকা এবং ময়দা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে; এক মাস আগে দাম ছিল যথাক্রমে ৪৫ টাকা এবং ৫৫ থেকে ৬০ টাকা। ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা ছয় মাস আগের চেয়ে প্রায় ৪৫ থেকে ৫০ টাকা বেশি।

বিভিন্ন সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, বর্ষা ও অতিবৃষ্টিতে ক্ষেত থেকে সবজি সংগ্রহ এবং পরিবহনে সমস্যা হওয়ায় সরবরাহ কমেছে। আবহাওয়া স্বাভাবিক হলে ও শীতকালীন সবজি এলে দাম কমতে পারে বলে তারা আশা করছেন। কেরানীগঞ্জের ক্রেতা সুমি আক্তার বলেন, আয় না বাড়লেও সংসারের ব্যয় বেড়েছে।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৯০ থেকে ২০০ টাকায় এবং বিভিন্ন মাছের দামও বেশি রয়েছে, যদিও সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে। ভোক্তা ও ক্যাব প্রতিনিধি এসএম নাজের হোসাইনের অভিযোগ, ৬৩টি নিত্যপণ্যে কর কমানো হলেও তার পুরো সুফল খুচরা বাজারে পৌঁছেনি। টিসিবির তথ্য অনুযায়ী, এক বছরে সয়াবিন তেল ও বিভিন্ন মসলার দাম বেড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।