Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার, ২১ সেপ্টেম্বর জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নেতারা শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

প্রতিনিধিদলটি শোকাহত পরিবারের পাশে থাকার জোরালো আশ্বাস দেয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও মুঠোফোনে অপ্রতিমের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি গভীর সমবেদনা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

তারিকুল ইসলাম ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত এবং আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা বলেন। ১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।