Web Analytics

তেহরানের জুমার নামাজের খুতবায় ইমাম মোহাম্মদ জাওয়াদ হাজি আলী আকবারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন ও ইসরাইলি 'অপরাধীদের' শাস্তির আহ্বান জানান। তিনি বলেন, প্রতিশোধের প্রথম ধাপ হওয়া উচিত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।

আকবারি আরও বলেন, পরবর্তী ধাপ হবে অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়া, পশ্চিম এশিয়ার মানচিত্র থেকে জায়নবাদী শাসনব্যবস্থাকে মুছে ফেলা এবং বিশ্বে আমেরিকার আধিপত্যের অবসান ঘটানো। তার মতে, প্রতিশোধের দাবি আবেগ নয়, বরং যুক্তি, শরিয়াহ ও অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

তিনি যোগ করেন, সর্বোচ্চ নেতার বার্তায় জাতির এই সামগ্রিক দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে এবং এটি এখন ইসলামী জাতির অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।