Web Analytics

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের ভাড়া একচেটিয়াভাবে বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ডিজেলের দাম বাড়ানোর অজুহাতে পরিবহন মালিক সমিতিগুলো অযৌক্তিকভাবে ভাড়া বাড়াতে চাইছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ১১৪ টাকায় উন্নীত হলে বাস ভাড়া ২২ শতাংশ ও লঞ্চ ভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ডিজেলের দাম ১০০ টাকায় নেমে এলেও সরকার কাগজে-কলমে সামান্য ভাড়া কমায়, কিন্তু যাত্রীরা কোনো সুফল পাননি। সর্বশেষ ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হলে বাস মালিকেরা ৬৪ শতাংশ ও লঞ্চ মালিকেরা ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর চেষ্টা করছে।

যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, সরকারের কিছু কর্মকর্তা সাময়িক লাভের আশায় যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের পক্ষে কাজ করছেন, যা একচেটিয়া ভাড়া বৃদ্ধির পথ তৈরি করছে এবং এতে গণআন্দোলনের আশঙ্কা তৈরি হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।