Web Analytics

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির বিক্রয়কেন্দ্রের প্রায় ১০ গজ দূরের একটি ঘর থেকে ১ এপ্রিল ২৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। ওই চাল গরিবদের জন্য বরাদ্দ ছিল। প্রশাসন প্রথমে নিয়মিত মামলা করার কথা জানালেও পরে মুচলেকা নিয়ে চাল মজুদকারীকে ছেড়ে দেয়। পরে জানানো হয়, চালগুলো স্থানীয় গরিব ও দুস্থদের মধ্যে পাঁচ কেজি করে বিতরণ করা হবে।

কিন্তু ঘটনার ২৫ দিন পরও চাল বিতরণ হয়নি, বরং চালগুলো এখনও বরাটি বাজারের একই ঘরে জব্দ অবস্থায় রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কালোবাজারিদের যোগসাজশে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ইউনিয়ন সচিব কৃষ্ণ চন্দ্র সরকার জানান, চাল বিতরণের দায়িত্ব একা তার পক্ষে সম্ভব নয়। সহকারী ভূমি কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, তিনি বিতরণের বিষয়ে কিছু জানেন না। ইউনিয়ন প্রশাসক মাহমুদুল হাসান মিজান জানান, তালিকা প্রস্তুত হচ্ছে এবং ২৯ এপ্রিল চাল বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, তিনি ইউনিয়ন প্রশাসককে চাল বিতরণের নির্দেশ দিয়েছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।