Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও উত্তর আয়ারল্যান্ডের পুনরেকত্রীকরণ একটি ‘চমৎকার’ বিষয় হতে পারে এবং তিনি দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চান। দুই দিনের সফরে শনিবার ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তাঁর ধারণা পুনরেকত্রীকরণ একসময় হবেই এবং তাই এখন হয়ে যাওয়াই ভালো। তাঁর এই বক্তব্য এক শতাব্দীর বেশি সময় ধরে বিভক্ত থাকা দ্বীপটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

মন্তব্যের পর ডাবলিনে ট্রাম্পের সফরের প্রতিবাদে অনেকে জড়ো হন। বিক্ষোভকারীদের হাতে ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা ছিল। ১৯২১ সাল থেকে আয়ারল্যান্ড বিভক্ত। দীর্ঘ সংঘাতের অবসান ঘটে ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে; চুক্তি অনুযায়ী, উভয় অঞ্চলের জনগণ চাইলে গণভোটের মাধ্যমে ঐক্য সম্ভব।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।