Web Analytics

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার মুম্বাই থেকে দিল্লি গিয়ে যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার আগে ভিডিও বার্তা দিয়েছেন। সিজেপি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে। প্রস্তাবিত বিক্ষোভকে ঘিরে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জনসমাগম ও চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দীপকে বলেন, দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক বা গ্রেপ্তার করা হতে পারে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবে আন্দোলন থেকে তিনি সরে যাবেন না। তাঁর ভাষ্য, সরকার চাইলে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন প্রয়োগ করতে পারে। তিনি সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান এবং একে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করেন।

সিজেপির প্রতিষ্ঠাতা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি তিনি এসআইআর প্রক্রিয়া বাতিল অথবা নির্বাচন কমিশনার নিয়োগে নিরপেক্ষ পদ্ধতি চালুর দাবি জানান। দীপকের অভিযোগ, এক্সে তাঁর ভিডিও পোস্টটি সরকার ব্লক করেছে, যদিও ইনস্টাগ্রামে ভিডিওটি দেখা যাচ্ছিল। দলের নেতা আশুতোষ রানকা বলেন, যা-ই ঘটুক, তারা ইতিহাস গড়বেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।