Web Analytics

কয়েক দিনের টানা ভারি বর্ষণে পাহাড়ি ঢল ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে চট্টগ্রামের বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ছনুয়া, শেখেরখীল, নাপোড়া, চাম্বল, শীলকুপ, জলদী পৌরসভা, প্রেমাশিয়া, কদমরসুল ও পুকুরিয়াসহ অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। হাজারো ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে, অনেক পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। মাছের প্রজেক্ট ও গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ছনুয়ার মধুখালী ও নাপোড়াসহ বিভিন্ন এলাকায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে। অভিযোগ উঠেছে, স্লুইসগেটে মাছ ধরার জাল বসিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা ও সড়ক মেরামতের দাবি জানিয়েছেন।

উপকূলীয় খানখানাবাদ ও বাহারছড়া এলাকায় জোয়ারের পানি ঢুকে ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষতি করেছে। স্থানীয়দের আশঙ্কা, বেড়িবাঁধ দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।