Web Analytics

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরের পিলামেডু এলাকায় বুধবার নিজ বাড়ি থেকে ১৬ বছর বয়সী এক দলিত একাদশ শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, বৃত্তি কর্মসূচি-সংক্রান্ত শ্রেণিকক্ষের আলোচনায় গরুর গোশত খাওয়ার কথা জানানোর পর সে জাতপাতভিত্তিক বিদ্বেষ ও বুলিংয়ের শিকার হচ্ছিল। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনাসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার তার শ্রেণিশিক্ষক পি বিজয়কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মায়ের অভিযোগ, দুই সহপাঠী নিয়মিত জাতপাত ও খাদ্যাভ্যাস নিয়ে কটূক্তি করত এবং শারীরিকভাবে নির্যাতন করত। তিনি বলেন, ছেলে শ্রেণিশিক্ষক ও প্রধান শিক্ষক অরুণ কুমারকে বিষয়টি জানিয়েছিল, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান শিক্ষক ও দুই সহপাঠীকেও মামলায় আসামি করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পায়নি।

পরিবার ও স্বজনেরা পিলামেডু থানার বাইরে বিক্ষোভ করে জড়িতদের গ্রেপ্তার এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তামিলনাড়ু তফসিলি জাতি ও তফসিলি জনজাতি কমিশন এক সপ্তাহের মধ্যে কোয়েম্বাটুরের পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদন চেয়েছে। অধিকারকর্মীরা ঘটনাটিকে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বলে বর্ণনা করে শ্রেণিকক্ষে গরুর গোশত খাওয়া শিক্ষার্থীদের প্রকাশ্যে শনাক্ত করার প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।