Web Analytics

আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাহলে তিনি নিজেকে হিন্দু বলতে পারেন না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত ‘ওয়ান ওয়ার্ল্ড: ওয়ান হিউম্যানিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভাগবত বলেন, মানুষের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই এবং প্রত্যেকের সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হিন্দুধর্ম মানবতার ঐক্য ও সব মানুষের মর্যাদায় বিশ্বাস করে। ধর্ম ও পথ ভিন্ন হলেও সত্য ও মানবতা এক বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বৈচিত্র্য প্রকৃতির নিয়ম এবং তা রক্ষা করা প্রয়োজন। ভারতের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ দেশটির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ বলেও উল্লেখ করেন ভাগবত। টাইমস অব ইন্ডিয়া এ বক্তব্যের খবর প্রকাশ করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।