Web Analytics

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস গভীর গিরিখাতে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যেও শিশু ও কিশোর-কিশোরী রয়েছে।

ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে তারা সাও ফিলিপ শহরে ফিরছিলেন। পিকো দো ফোগো আগ্নেয়গিরির জ্বালামুখের কাছে অবস্থিত গ্রামটি থেকে ফেরার পথে পাহাড়ি সড়ক থেকে বাসটি ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়। সফরের আয়োজন করা চালকও নিহত হয়েছেন।

জরুরি বিভাগের কর্মীরা দুর্ঘটনার পর রাতভর উদ্ধারকাজ চালান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দীর্ঘ সময় লাগে, কারণ বাসটি দুর্গম পাথুরে উপত্যকায় গিয়ে থেমেছিল। রোববার ভোরে সাতজনের লাশ দাফন করা হয়। পাবলিক রেডিও নেটওয়ার্ক আরসিভি জানিয়েছে, বাকি নিহতদের লাশও দিনের পরবর্তী সময়ে দাফনের কথা ছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।