Web Analytics

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিক ও গণমাধ্যমকে যাচাই-বাছাই ছাড়া মনগড়া ফটোকার্ড, খণ্ডিত বক্তব্য ও বিভ্রান্তিকর অনলাইন কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু মূলধারার ও অনলাইন গণমাধ্যম অতিরিক্ত ভিউয়ের আশায় অপেশাদার আচরণ করছে, যা সমাজে ভুল বার্তা ও বিশৃঙ্খলার সুযোগ তৈরি করছে।

তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারছেন, পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডও তুলে ধরছেন। তিনি সাংবাদিকদের শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে সরকারের আন্তরিকতা ও উন্নয়ন প্রচেষ্টা তুলে ধরার আহ্বান জানান।

রুমন আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটিতেও কাজ করেছেন, নিজে শহরের পরিচ্ছন্নতা তদারকি করেছেন এবং গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, সরকার সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।