Web Analytics

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমান। এটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল। এফএএ জানিয়েছে, অবতরণের সময় বিমানটি রানওয়ে ছেড়ে সড়কে উঠে যায় এবং সেখানে থাকা একাধিক গাড়িতে আঘাত করে। পরে বিমানটিতে আগুন ধরে যায়।

স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ ঘটনাস্থলে আগুনের শিখা ও ব্যাপক ধোঁয়ার কথা জানিয়েছে। দুর্ঘটনার পরপরই মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। বিমানটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল এবং কতটি গাড়িতে আঘাত করেছে, তা এখনো জানা যায়নি। অ্যামাজনের কেলি নানতেল বলেন, কী ঘটেছে তা জানতে প্রতিষ্ঠানটি স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।