Web Analytics

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মোটরসাইকেল চুরির সন্দেহে মুরসালিন নামে এক পুলিশ কনস্টেবলকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর সঙ্গে থাকা ওলিউর ইসলাম নামের এক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেল কেনার কথা বলে বাজারে এসে একটি মোটরসাইকেল দেখেন মুরসালিন। চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় তাদের সন্দেহ হয়। কয়েকজন তাঁর পিছু নিয়ে তাঁকে আটক করেন। তবে মুরসালিনের দাবি, তিনি মোটরসাইকেলটি কেনার উদ্দেশ্যেই চালিয়ে দেখছিলেন এবং ভুল বোঝাবুঝিতে চোর সন্দেহে তাঁকে আটক ও মারধর করা হয়েছে।

ওলিউর ইসলাম নিজেকে মুরসালিনের দাদা পরিচয় দিয়ে বলেন, মোটরসাইকেল কেনার জন্য তিনি মুরসালিনের সঙ্গে বাজারে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, মুরসালিন বিয়ানীবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং চলতি মাসের শুরুতে ছুটিতে যাওয়ার পর কর্মস্থলে যোগ দেননি। পুলিশ মোটরসাইকেল নেওয়ার উদ্দেশ্য এবং ওলিউর ইসলামের সম্পৃক্ততা তদন্ত করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।