Web Analytics

রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকালে গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেলগেটসংলগ্ন এম এ কুদ্দুস নামের বহুতল ভবনের অষ্টম তলায় আগুন লাগে। সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভবনের অষ্টম তলার একটি তালাবদ্ধ কক্ষে আগুন জ্বলতে দেখে ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু ওই বাসায় কেউ ছিল না, তাই কোনো প্রাণহানি ঘটেনি।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।