Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। রোববার এক বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, এই মূল্যবৃদ্ধিতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করবে।

তারা প্রশ্ন তোলেন, সরকার যখন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কারণ হিসেবে দেখাচ্ছে, তখন যুদ্ধ শেষ পর্যায়ে থাকা অবস্থায় কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। বিবৃতিতে আরও বলা হয়, আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের চাপে সরকার জ্বালানি খাতে ভর্তুকি কমাচ্ছে, যা জনস্বার্থবিরোধী।

খেলাফত মজলিস অভিযোগ করে যে পাম্পে তেলের সংকট, দীর্ঘ লাইন ও অব্যবস্থাপনা ইতিমধ্যে জনগণকে জ্বালানি নিরাপত্তাহীনতায় ফেলেছে। দলটি অবিলম্বে দাম কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।