Web Analytics

রাজধানীর কামরাঙ্গীরচরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর জামিয়া নূরিয়া ইসলামিয়ায় আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা মুসলমানদের ঈমানের অন্যতম ভিত্তি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বলেও তিনি উল্লেখ করেন। কাদিয়ানিরা শেষ নবীর স্বীকৃতি না দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় খতমে নবুওয়তের বার্তা পৌঁছে দিতে কাজ চলছে। ঈমান ও আকিদা সুরক্ষার আন্দোলন জোরদার করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। যুগ্ম সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং অনেকে উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।