Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। সোমবার ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। ঘটনাটিকে অবিশ্বাস্য বলে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইরান তাঁর এক ছেলেকে নিশানা করেছিল।

তবে কখন বা কোথায় কথিত হত্যাচেষ্টাটি ঘটেছে, কিংবা তাঁর কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল, সে বিষয়ে নেতানিয়াহু কোনো বিস্তারিত তথ্য দেননি। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিবেদনে আল–জাজিরা ও দ্য জেরুজালেম পোস্টকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত জুলাইয়ে ইসরাইলি কর্তৃপক্ষ নেতানিয়াহুর স্ত্রী ও তাঁর দুই ছেলেকে বাড়তি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁর বড় ছেলে ৩৫ বছর বয়সি ইয়ার নেতানিয়াহু ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন। ইয়ার নেতানিয়াহুর নিরাপত্তায় ইসরাইলি করদাতাদের অর্থ ব্যয়ের বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।