Web Analytics

কক্সবাজারের টেকনাফের জিম্বংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার ভোর ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির একটি নিয়মিত বিশেষ টহল দল এ অভিযান চালায়। ঘটনায় জড়িত সন্দেহভাজন কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, প্রযুক্তির সহায়তায় টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ দুটি ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

ফেলে যাওয়া ব্যাগ দুটিতে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। পলাতকদের ধরতে চিরুনি অভিযান চালানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।