Web Analytics

রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা পুলিশ বহিষ্কৃত বিএনপি নেতা ও রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম আজমকে (৪৫) পুনরায় গ্রেপ্তার করেছে। বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল জানান, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে চাঁদপুর আদালতের একটি মামলায় গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১৫ জুন পুলিশ তার পুরানা পল্টনের অফিসে অভিযান চালালে তিনি আসরের নামাজের ইমামতি করার সুযোগ নিয়ে দ্বিতীয় রাকাতে পালিয়ে যান। পরে গোয়েন্দা পুলিশের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোলাম আজম দীর্ঘদিন জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত এবং মানবপাচার-সংক্রান্ত একাধিক মামলার আসামি। তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও দল থেকে বহিষ্কৃত এবং কোনো সাংগঠনিক পদে নেই। মামলার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।