Web Analytics

বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখা কনট্রেইল কমানো যায় কি না দেখতে বিমানের উড়ানপথে সামান্য পরিবর্তনের পরীক্ষা চালাতে যাচ্ছে যুক্তরাজ্য। বিজ্ঞানী, বিমান চলাচল নিয়ন্ত্রক ও ব্রিটিশ সরকারের সংশ্লিষ্টরা এ উদ্যোগে থাকবেন। আয়ারল্যান্ডের পশ্চিমে উত্তর আটলান্টিকের ব্যস্ত শ্যানউইক আকাশসীমায় পরীক্ষা হবে।

বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া উষ্ণ ধোঁয়া ও জলীয়বাষ্প উচ্চ আকাশের আর্দ্র পরিবেশে মিশে ক্ষুদ্র বরফকণা তৈরি করে। এসব কণা দীর্ঘ সময় আকাশে থেকে মেঘের মতো স্তর গঠন করতে পারে এবং বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এ প্রভাব নিয়ে সতর্ক করে আসছেন।

পরীক্ষায় আবহাওয়ার তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ ব্যবহার করে এমন উচ্চতা নির্ধারণ করা হবে, যেখানে দীর্ঘস্থায়ী কনট্রেইল তৈরির সম্ভাবনা কম। এরপর নির্দিষ্ট কিছু ফ্লাইটকে সামান্য উচ্চতা বদলে উড়তে বলা হবে। উদ্যোগটি বিশ্বে এ ধরনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হতে যাচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।