Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে বহিরাগত ব্যক্তির ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বুধবার রাতে দুই হাজারের বেশি শিক্ষার্থী প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন। রাত ১০টা ১০ মিনিটে ছাত্রী হল এলাকা থেকে সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে শুরু হওয়া মশাল মিছিলে পরে সব বিভাগের শিক্ষার্থীরা যোগ দেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে বড় সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন এবং অভিযোগ করেন যে বর্তমান প্রক্টর প্রশাসন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের ভাষ্য, এই প্রশাসনের মেয়াদে একাধিক সহিংস ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তারা স্পষ্টভাবে জানান, প্রক্টরকে আর দায়িত্বে দেখতে চান না।

পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা ভবনটি ঘেরাও করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন অভিযুক্তের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।