Web Analytics

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান বলেছেন যে খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত এবং শিগগিরই আইন প্রণয়ন দলের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, এই পরিকল্পনায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে, যা অন্যান্য করিডরে শুল্ক আদায়ের মতো স্বাভাবিক প্রক্রিয়া। তাঁর মতে, ইরান যেহেতু জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করে, তাই টোল নেওয়া যৌক্তিক।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলমান সংঘাতের অবসানের জন্য ইরান যে পাঁচটি শর্ত দিয়েছে, তার মধ্যে হরমুজ প্রণালির ওপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি অন্যতম।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।