Web Analytics

রোববার গভীর রাতে আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দুই দেশের একাধিক প্রদেশ ও অঞ্চলে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, দেশটির রাজধানী কাবুল, নানগারহার এবং আশপাশের কয়েকটি প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ নির্ধারণ করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ও গভীরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।