Web Analytics

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শুক্রবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর রংপুরকে ঘিরে দেওয়া বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং রংপুর দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার আহ্বান জানান।

মানববন্ধনে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতারা বলেন, রংপুরের মানুষ তাদের ভূমি, মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না। তারা গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার বৃহত্তম রাম মন্দির নির্মাণের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং রংপুর দখলের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বোঝার আহ্বান জানান।

আয়োজক ভারতীয় আধিপত্যবাদবিরোধী তৌহিদি জনতা জানায়, জাতীয় স্বার্থ, আঞ্চলিক মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনমত গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আবারও একটি প্রতিবাদ মিছিল বের করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।