Web Analytics

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মোনাজাতে উল্লেখ না করায় শুক্রবার গভীর রাতে ছাত্রদল নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনের পর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছিল। রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মোনাজাতে ভাষাশহীদ ও অন্যান্য শহীদদের জন্য দোয়া করা হলেও জিয়াউর রহমান ও তার পরিবারের নাম উল্লেখ করা হয়নি। এতে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বলেন, জিয়া শুধু সাবেক রাষ্ট্রপতি নন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। পরে কেন্দ্রীয় মসজিদের ইমামকে দিয়ে পুনরায় মোনাজাত করানো হয়, যেখানে জিয়া পরিবারসহ সবার নাম উল্লেখ করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে প্রশাসনের বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল হয়। উপ-উপাচার্য, উপাচার্য ও অন্যান্য কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।