Web Analytics

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন চলতি সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে এবং অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে হবে। এছাড়া, ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের শর্তও রাখা হয়েছে।

বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করবে এবং ইরানের বন্দরগুলো ঘিরে রাখা নৌ অবরোধ তুলে নেবে। প্রস্তাবটি হরমুজ প্রণালিতে চলমান নৌ উত্তেজনার মধ্যেই দেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে উভয় পক্ষ গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, যা গালফ অঞ্চলে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি করতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।