Web Analytics

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্ট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার রাত ৮টার দিকে ‘তায়েফ রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, এটি কোনো সাধারণ বৈঠক ছিল না, বরং বিদেশে অবস্থানরত নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকও রয়েছেন।

সিএমপির তথ্য অনুযায়ী, নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছে। বিদেশে পলাতক নেতাদের নির্দেশনায় তারা স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিল। সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকার দেশত্যাগের পর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।