Web Analytics

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে মুখে টেপ লাগানো অবস্থায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের পিয়ন প্রবেশে বাধা দিলে স্থানীয়রা জোর করে বিদ্যালয়ে ঢুকে তৃতীয় তলার একটি কক্ষ থেকে শিক্ষার্থীটিকে খুঁজে পায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। এ ঘটনায় বিদ্যালয়ের দপ্তরি ও নৈশ্যপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

শিক্ষার্থীটি সকালে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল এবং সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার খোঁজ শুরু করে। উদ্ধার হওয়ার পর তাকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং সে বর্তমানে গাইনি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।