Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে দীর্ঘমেয়াদি নৌ অবরোধের প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, সোমবার ইরান অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, তিনি নতুন করে যুদ্ধ শুরু বা যুদ্ধবিরতি আলোচনার পরিবর্তে অর্থনৈতিক চাপের কৌশল নিতে চান। তার মতে, অবরোধের কৌশল যুদ্ধের তুলনায় কম ঝুঁকিপূর্ণ।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় মার্কিন-ইসরাইলি জোট, আর ইরান পাল্টা হামলা চালিয়ে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ৪০ দিনের সংঘর্ষের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয় এবং ১১–১২ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠক ব্যর্থ হয়।

পাকিস্তানের মাধ্যমে ইরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প বলেন, প্রস্তাবে ইরানের পরমাণু প্রকল্পের উল্লেখ না থাকায় তিনি তা গ্রহণযোগ্য মনে করেননি। পরে ব্রিটেনের রাজা চার্লসের সম্মানে ভোজে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ভালো করছে এবং ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।