Web Analytics

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে আসন্ন সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন মোকাবিলায় সরকারগুলো এখনো প্রস্তুত নয়। প্রায় ৬ হাজার শব্দের এক নিবন্ধে তিনি বলেন, আগামী এক দশকে এআই বিপুলসংখ্যক মানুষের চাকরি কেড়ে নিতে পারে এবং সঠিকভাবে পরিচালিত না হলে বৈষম্য বাড়াতে পারে। তাঁর মতে, এআই যুগ মানব ইতিহাসের সবচেয়ে অস্থির সময়গুলোর একটিতে পরিণত হতে পারে।

গেটস বলেন, কৃষি থেকে শিল্প ও অফিসভিত্তিক কাজে আগের রূপান্তরের সঙ্গে এআইয়ের প্রভাবের তুলনা ঠিক নয়, কারণ সেসব পরিবর্তন কয়েক প্রজন্মে ঘটেছিল। তাঁর মতে, এআই সরাসরি মানুষের চিন্তাশক্তির বিকল্প হতে পারে। আইন, চিকিৎসা, গ্রাহকসেবা, সফটওয়্যার ও উৎপাদন খাতে বড় পরিবর্তনের আশঙ্কা রয়েছে এবং শিক্ষানবিশ ও মধ্যম পর্যায়ের কাজ কমলে তরুণদের কর্মজীবনে প্রবেশ কঠিন হতে পারে।

এআই-সক্ষম সাইবার হামলায় হাসপাতাল, ব্যাংক, পানি সরবরাহ ও বিদ্যুৎ গ্রিড ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন। পুনঃপ্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তায় অর্থ জোগাতে এআই ও রোবটের ওপর কর বিবেচনার প্রস্তাব দেন তিনি। যুক্তরাষ্ট্র, চীনসহ বড় শক্তিগুলোর সহযোগিতায় বৈশ্বিক এআই নীতিকাঠামো গড়ার আহ্বানও জানান গেটস।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।