Web Analytics

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজন জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে, তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহের ময়নাতদন্ত চলছে।

একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটকে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্যমতে, ১৬ এপ্রিল সর্বশেষ দুই শিক্ষার্থীকে পৃথক স্থানে দেখা গিয়েছিল।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, তদন্ত চলছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।