Web Analytics

বাংলাদেশ ব্যাংক দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, প্রতি ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসে এটি দ্বিতীয় দফার ক্রয়, যার ফলে মাসজুড়ে মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কেনা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক একাধিক নিলামের মাধ্যমে ডলার কিনছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৩২ কোটি ৩০ লাখ বা ৪.৩২ বিলিয়ন ডলার কেনা সম্পন্ন হয়েছে।

এই ধারাবাহিক ডলার ক্রয় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা ও মুদ্রাবাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!