Web Analytics

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে পরিচালিত এই অভিযানের তথ্য রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মো. আব্দুল আলী নামে এক মানবপাচারকারী নোয়াখালী জুম্মাপাড়া এলাকার একটি পেঁপে বাগানে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে আটকে রেখেছিলেন। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। সংস্থাটি জানায়, কয়েকটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবনের স্বপ্ন ও কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।