Web Analytics

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান মিরপুরের রাড্ডা এমসিএইচ হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি বলেন, ফুটেজে আসা শুটার লেলিন এবং হামলার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা মোহাম্মদ হানিফ এখনো গ্রেপ্তার হননি।

আরমানের মতে, ঘটনাটি শুধু মিরপুরের বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সারসংক্ষেপ। তিনি বলেন, এ ঘটনায় বিচার নিশ্চিত হলে দেশজুড়ে দখলবাজ, চাঁদাবাজ ও মাফিয়ারা সতর্ক হবে। সরকারি ও আন্তর্জাতিক বরাদ্দ নিয়ে সেখানে গরিব মানুষের জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলার দাবিও জানান তিনি।

মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং উন্নত মানে হাসপাতাল পুনর্নির্মাণের দাবি জানান। তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হাসপাতালটি পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন। তাঁর প্রত্যাশা, এটি মা ও শিশুদের নিরাপদ চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।