Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন।

উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত শেষ সময় ছিল গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার, ১ নভেম্বর, বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।