Web Analytics

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। একই সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতেও দাখিল স্তরের প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

বুধবার বোর্ডের আওতাধীন দাখিল স্তরের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। ফরম পূরণের সময়সূচিসহ এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।