Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে নির্বাহী কাউন্সিল সদস্য ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে। বুধবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সেক্রেটারি হিসেবে থাকবেন মনিরা শারমিন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ এই কমিটিতে একসঙ্গে কাজ করবেন। আসন্ন নির্বাচনি কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারিকুল ইসলামকে মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে যে তিনি নিষ্ঠার সঙ্গে নির্বাচনি কার্যক্রমের সমন্বয় সাধন করবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।