Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবে না এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। রোববার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটকে ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল বলে উল্লেখ করেন। রাষ্ট্র মেরামতের কাজে বাধা পেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কৃষকদের সামর্থ্য অনুযায়ী সহায়তা এবং কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় সরকারি সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন তারেক রহমান। তিনি স্নাতক পর্যন্ত নারীশিক্ষা বিনামূল্যে করার, ভালো ফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার এবং সারা দেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার ঘোষণা দেন। মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনকে সরকারের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।