Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশে মাদ্রাসাশিক্ষা অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাঁর ভাষ্য, সরকারি আলিয়া মাদ্রাসাগুলো ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে এবং এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর অবস্থাও ভালো নয়।

তিনি বলেন, মাদ্রাসার সিলেবাস সংকুচিত করা হয়েছে এবং কায়দা করে মাদ্রাসাকে স্কুলে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদ্রাসার অনুষ্ঠানে গিয়ে নিজেকে উত্তম মুমিন মুসলমান হিসেবে উপস্থাপন করলেও নীতিনির্ধারণের সময় ভিন্ন আচরণের অভিযোগ করেন তিনি। মাদ্রাসাকে অবহেলা বা অবজ্ঞা করা এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দুনিয়াতেও সম্মানিত হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মাদ্রাসাশিক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা সিভিল প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যসেবা ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে থাকছেন। তাঁর মতে, নৈতিক ও আখলাকি শিক্ষার কারণে তারা মেধাবী হওয়ার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে ওঠেন। তিনি মাদ্রাসাশিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।