Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার দুপুরে র‍্যাব-১২ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকার সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ মার্চ সকালে স্কুলে যাওয়ার পথে শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় শান্ত এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামি পলাতক ছিল, আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।