Web Analytics

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ২৭ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টানা ১৩ দিনের মার্কিন বিমান হামলার পর শুক্রবার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষই নতুন হামলা চালায়নি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে, কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ তৈরি করতেই হামলায় বিরতি দেওয়া হয়েছে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন যে দীর্ঘ অভিযানে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং অস্ত্রভান্ডারের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

ইরানি কর্মকর্তা এই বিরতিকে স্থায়ী পরিবর্তন হিসেবে দেখছেন না। তেহরানের ধারণা, এটি কৌশলগত বিরতি হতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা এখনো সীমিত। হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হামলা বন্ধ থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।