Web Analytics

ফেনীতে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিম (৪৫) কে জুলাই আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় তার বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডালিম আলোচিত রাজনীতিক নিজাম উদ্দীন হাজারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় তার নাম রয়েছে। এছাড়া ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে আরও তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, ডালিমের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা এখনো নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলাগুলোর তদন্ত চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।