Web Analytics

দুর্নীতি মামলায় পলাতক আসামি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালত এ আদেশ দেন বলে বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন। এর আগে দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর গ্রেপ্তারি নোটিশের আবেদন করেন, যা শুনানি শেষে আদালত মঞ্জুর করে।

দুদকের আবেদনে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণ করেন। অভিযোগে বলা হয়, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করে অবৈধ সুবিধা নিয়েছেন।

তদন্তে জানা গেছে, মামলা দায়েরের আগে টিউলিপ দেশত্যাগ করেছেন এবং প্রমাণ নষ্টের চেষ্টা করছেন। আদালত বলেছে, তিনি বিদেশে থাকায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গ্রেপ্তার করা প্রয়োজন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।