Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩ ও ৪ অক্টোবর নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। ‘Rethinking Public Administration in an Era of Global Crisis: Governance and Policy Responses’ প্রতিপাদ্যে আয়োজিত হাইব্রিড সম্মেলনে বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জনপ্রশাসন, শাসনব্যবস্থা ও নীতিগত প্রতিক্রিয়া নিয়ে শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষার্থীরা আলোচনা করবেন।

১১টি দেশ থেকে জমা পড়া ১৮০টি গবেষণাপত্রের মধ্যে ৭৬টি ১৫টি সেশনে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ৬৭টি সরাসরি এবং ৯টি অনলাইনে উপস্থাপিত হবে। ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের চেয়ারপারসন ও সম্মেলনের কনভেনার অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির।

গবেষণাপত্রগুলোতে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ, ডিজিটাল পরিবর্তন, জনআস্থা, জলবায়ু শাসন ও নীতিগত উদ্ভাবনের বিষয় থাকবে। উদ্বোধনী বক্তা থাকবেন অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ এবং প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সমাপনী পর্বে বক্তব্য দেবেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।